বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে ডব্লিউএফপি কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬ ২:১০ pm

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সামির এস ওয়ানমালির সঙ্গে বৈঠক করেছেন ইতা‌লি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক।

‌সোমবার (৩০ জুন) রা‌তে রো‌মের বাংলা‌দেশ দূতাবাস সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে এক পো‌স্টে এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, সম্প্রতি রাষ্ট্রদূত ডব্লিউএফপির সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সামির এস ওয়ানমালির সঙ্গে বৈঠক করেছেন।

ডব্লিউএফপির সহকারী নির্বাহী পরিচালকের স‌ঙ্গে হওয়া বৈঠ‌কে রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে এ জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

এছাড়া, ডব্লিউএফপির আঞ্চলিক পরিচালকের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য সংস্থা‌টির খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্রমবর্ধমান অর্থায়ন সংকট নিরসনে ডব্লিউএফপিকে যথাযথ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD