মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৬৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ৯৩ জনের এবং সন্দেহজনক হামে মারা গেছেন ৫৭৩ জন।

এছাড়া একই সময়ের মধ্যে সারাদেশে মোট ৯০ হাজার ৪৩ জনের মধ্যে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD