সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে এবং ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৯২ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৫৩৬ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে।
এদিকে, একই সময়ে নতুন করে ৯৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৭৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।