বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

এবারের বিশ্বকাপে যে ৫ রেকর্ড গড়তে পারেন মেসি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৪:৪৭ pm

ফুটবলে যা যা অর্জন সম্ভব তার প্রায় সবই ছুঁয়েছেন লিওনেল মেসি। সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জেতার পর অনেকেই ভেবেছিলেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। তবে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের চাওয়া ছিল আসন্ন বিশ্বকাপেও যেন দেশের জার্সিতে খেলেন তিনি। ভক্তদের সেই আবদার রেখেছেন তিনি। দেশের হয়ে শিরোপা ধরে রাখার মিশনে সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন।

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা মেসির এটাই হয়তোবা শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। যেখানে একাধিক রেকর্ডের হাতছানিও আছে তার সামনে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতোমধ্যেই নিজের দখলে নিয়েছেন মেসি। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিলিয়ে ২৬টি ম্যাচ খেলেছেন তিনি। এ বার সেই সংখ্যা আরও বাড়বে। ধরা-ছোঁয়ার বাইরে চলে যেতে পারেন তিনি।

পাশাপাশি এ বার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন মেসি। ক্রিশ্চিয়ানো রোনাদো ও গুলেরমো ওচোয়াও এ বার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে নামবেন। এই তিন ফুটবলার ছাড়া আর কেউ ৬টি বিশ্বকাপে খেলেননি।

বিশ্বকাপে ১৩টি গোল করেছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোজার। ১৬টি গোল করেছেন তিনি। আর চারটি গোল করলেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। গ্রুপ পর্বে তিন ম্যাচে আর্জেন্টিনার যা প্রতিপক্ষ তাতে গ্রুপ পর্বেই এই রেকর্ড গড়তে পারেন মেসি।

২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালে কোনো গোল করতে পারেননি তিনি। এ বার যদি মেসি গোল করেন তাহলে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড গড়বেন তিনি। এই রেকর্ড আছে শুধু রোনালদোর। পাঁচটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন তিনি।

বিশ্বকাপে আটটি অ্যাসিস্ট করেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট রয়েছে যুগ্ম ভাবে মেসি ও ম্যারাডোনার দখলে। দু’জনেই আটটি করে গোল করিয়েছেন। এই বিশ্বকাপে আর একটি গোল করালেই ম্যারাডোনাকে ছাপিয়ে যাবেন তিনি। আর দু’টি গোল করালে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তার নামের পাশে লেখা থাকবে।

এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে জোড়া ফুটবল বিশ্বকাপ কেউ জিততে পারেননি। আর্জেন্টিনা এ বার চ্যাম্পিয়ন হলে অধিনায়ক হিসেবে একমাত্র মেসিই দু’টি বিশ্বকাপ জিতবেন। যদি এ বার আর্জেন্টিনা ফাইনালে ওঠে তা হলে তিনিই হবেন প্রথম অধিনায়ক যিনি বিশ্বকাপে তিন বার দলকে ফাইনালে তুললেন। এর আগে ২০১৪ ও ২০২২ সালে তার নেতৃত্বেই ফাইনাল খেলেছে আর্জেন্টিনা।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD