বুধবার, ২০ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

জনবান্ধব প্রশাসন গঠনে নিরীক্ষা কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান সিএজির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬ ৪:০৭ pm

জনবান্ধব প্রশাসন গঠনে নিরীক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানিয়েছেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম

বুধবার (২০ মে) সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সেবা কার্যক্রমের সমাপনী দিনে তিনি এ কথা বলেন।

এ সময় মো. নূরুল ইসলাম ১৭টি অডিট অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। ১১ থেকে ১৯ মে পর্যন্ত পরিচালিত বিশেষ সেবা সপ্তাহে সারা দেশে ১ লাখ ৮ হাজার ৩৪৬ জন সেবাগ্রহীতাকে বিভিন্ন সেবা দেওয়া হয়।

পরিদর্শনকালে সিএজি বলেন, সরকারি সেবা দ্রুত, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে সরকার কাজ করছে। তিনি সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিটের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD