বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১:০৪ pm

নিয়োগ বাণিজ্যের অভিযোগ থাকায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম অভিযোগসংশ্লিষ্ট ফারজানা ইসলামের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি স্বামী-পুত্র ও তৃতীয় হাতের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম, তার স্বামী মো. আখতার হোসেন একজন আয়কর দাতা। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম এবং তার স্বামী মো. আখতার হোসেন কর্তৃক বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপনের সম্ভাবনা রয়েছে। অভিযোটিগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম এবং তার স্বামী মো. আখতার হোসেন এর নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদির সত্যায়িত অনুলিপি ও প্রয়োজনে জব্দকরণের লক্ষ্যে আদালতের যথাযথ আদেশ একান্ত প্রয়োজন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD