বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, ফিরলেন শাদাব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৮:১৬ am

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। আজ (সোমবার) চেন্নাইয়ে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

টানা দুই ম্যাচে ব্যর্থতার বৃত্ত ভাঙতে আফগানদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাবর আজমরা। আজ পাকিস্তান একাদশে আছে এক পরিবর্তন। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাদ পড়া সহ-অধিনায়ক শাদাব খানকে ফেরানো হয়েছে। বাদ পড়েছেন মোহাম্মদ নেওয়াজ।

অন্যদিকে, নিজেদের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের দুঃস্মৃতি মুছে জয়ের ধারায় ফিরতে মরিয়া রশিদ-নবিরাও। আফগান একাদশেও আছে এক পরিবর্তন। তারকা পেসার ফজলহক ফারুকীর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তরুণ স্পিনার নুর আহমেদকে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD