বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৫:২২ am

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় বেতন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে। জুতা, ওষুধসহ পাঁচটি কারখানার শ্রমিকরা সোমবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বানী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন বেসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে সোমবার সকাল ৯টায় কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপার্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে এবং সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD