বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ১০:১০ am

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ অক্টোবর) খুমেক হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন রাশেদা (৫৪) ও মনোয়ারা (৭০)। এর মধ্যে রাশেদা খুলনার রূপসা উপজেলার বাসিন্দা। আর মনোয়ার খুলনা মহানগরের বাসিন্দা।

ডা. সুহাস জানান, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন। আর চলতি বছর খুমেক হাসপাতালে ২ হাজার ৫৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD