বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১ রানের ব্যবধানে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বেশ চাপেই পড়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন অধিনায়ক টম লাথাম ও গ্লেন ফিলিপস। তাদের জোড়া ফিফটিতে আফগানদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রানের পুঁজি দাঁড় করিয়েছে কিউইরা।
বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাবলীল ব্যাটিংয়ে দারুণ শুরু করেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। তবে দ্রুতই ফেরেন ওপেনার কনওয়ে। ৩০ রানে উদ্বোধনী জুটি ভেঙে মুজিব উর রহমান। ব্যক্তিগত ২০ রানেই প্যাভিলিয়নে ফেরেন কনওয়ে।
কনওয়ের ফেরার ধাক্কা বেশ শক্তভাবেই সামাল দেন রাচিন ও ইয়াং। এই জুটিতে ১০০ ছাড়ায় কিউইদের দলীয় সংগ্রহ। তবে ইয়াংয়ের ফিফটির পরপর আবারও ধাক্কা খায় দলটি। আখিলের ক্যাচ বানিয়ে তাকে ফেরান ওমরজাই। ৩ ছক্কা ও ৪ চারে ব্যক্তিগত ৫৪ রানে ফেরেন এই ওপেনার।
এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় ওয়ানডে বিশ্বকাপের বর্তমান রানার্স-আপরা। দলীয় ১১০ রানে জোড়া উইকেট হারায় তারা। ওমরজাইয়ের জোড়া শিকার হয়ে রাচিন (৩২) ফেরার পর ড্যারি মিচলকে ব্যক্তিগত ১ রানে ফেরান রশিদ খান।