বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ১২:৩৩ pm

বিশ্বকাপ মিশনে বাংলাদেশ জাতীয় দল এখন ভারতে। একই সময়ে ইমার্জিং বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে আছে। আজ স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে মাঠ ছাড়তে হয়েছে ৯৯ রানের বড় হারের হতাশা নিয়ে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৬৮ ওভার ১ বলে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে শ্রীলঙ্কা ইমার্জিং দল। বৃষ্টির জন্য পুরো ৫০ ওভার খেলা হয়নি। ডিএল মেথডে বাংলাদেশ ইমার্জিং দলের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৫১ রান। জবাবে খেলতে নেমে ৩৮ ওভারে ১৫২ রান তুলে অলআউট হয় বাংলাদেশ ইমার্জিং দল।

লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৫ রান। আরেক ওপেনার অমিত হাসানও ৫ রানের বেশি করতে পারেননি। ব্যর্থদের কাতারে নাম লিখিয়েছেন শাহাদাত হোসেন দিপু-প্রিতম কুমাররাও।

তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৭ বলে ১৮ রান।

বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও দুর্দান্ত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। এই মিডল অর্ডার ব্যাটার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৬৪ রান।

মামুন ফেরার পর আর বেশিক্ষণ টিকেনি বাংলাদেশের ইনিংস। রিশাদ হোসেন-রিপন মণ্ডলরা শুধুই ব্যবধান কমিয়েছেন। হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

এর আগে ব্যাটিং করতে নেমে রানের খাতা খুলার আগেই উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম ওভারের শেষ বলে সোহান ডে লিরাকে ফেরান রিপন মণ্ডল। তবে সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেন বাকি ব্যাটাররা। হাফ সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ সামাজ, নাভাদ প্রভানিথানা ও আহান বিক্রমাসিংহে।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেছেন রিপন। একটি করে উইকেট পেয়েছেন রাকিব, রিশাদ ও মামুন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD