বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বোন হারালেন আফ্রিদি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৬:৪৪ am

বোনকে হারালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক শহিদ আফ্রিদি। মঙ্গলবার দেশটির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ক্রিকেটারের বোন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আফ্রিদি নিজেই। একই পোস্টে বোনের জানাযার খবরটিও জানান আফ্রিদি।

গতকালই আফ্রিদি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, তার বোন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বোনের শারীরিক অবস্থা বিবেচনায় নিজের ভ্রমণসূচিতেও পরিবর্তন এনেছিলেন সাবেক এই ক্রিকেটার। একদিন পরেই জানালেন, বোনের মৃত্যুর সংবাদ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD