রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

মায়ের শাড়িতে নস্টালজিয়ায় ভাসলেন তাসনিয়া ফারিণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ ৪:১০ am

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও আলোচনায়—এবার মায়ের শাড়িতে ধরা দেওয়া কিছু ছবিকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করে তিনি ভক্তদের ফিরিয়ে নিয়েছেন শৈশবের স্মৃতিতে। ছবিগুলোর সঙ্গে মায়ের প্রতি ভালোবাসা ও আবেগঘন স্মৃতির কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী।

পোস্টের ক্যাপশনে ফারিণ লিখেছেন, শাড়ির প্রতি মেয়েদের টান তৈরি হয় মূলত মাকে দেখেই। ছোটবেলায় মায়ের শাড়িতে ভরা আলমারির দিকে তাকিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখতেন তিনি—কবে বড় হয়ে শাড়ি পরে বিয়েবাড়িতে যাবেন, সেই কল্পনাই ছিল তখনকার আনন্দ।

মায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানিয়ে ফারিণ আরও বলেন, এখনো নতুন শাড়ি কিনলে প্রথমে সেটি তারই পরা হয়। এমনকি কিছু শাড়ি আছে, যেগুলো তার মা কখনো পরেননি—আগেই মেয়ের দখলে চলে গেছে। বিষয়টিকে তিনি মায়ের নিঃশর্ত ভালোবাসার প্রকাশ হিসেবেই দেখেন।
অভিনেত্রীর মতে, দামি ব্র্যান্ডের পোশাকের চেয়েও মায়ের আলমারিতে থাকা শাড়িগুলোর মূল্য অনেক বেশি। মায়েরা হয়তো এভাবেই সন্তানের জন্য ভালোবাসা জমিয়ে রাখেন—এই উপলব্ধিও তুলে ধরেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তাসনিয়া ফারিণ। মায়ের আগ্রহেই তার অভিনয় জগতে আসা। পরের বছর তিনি একটি জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছরে ভালোবাসা দিবসে প্রচারিত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD