বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে পৌণে দুইটার দিকে রাজধানীর গুলশানে অবস্থতি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি।

দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের জন্য চেয়ারপারসন কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি রুম প্রস্তুত করা হয়েছে। সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

এদিকে আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। সেই লক্ষ্য আজকে রাজধানীর সেগুনাবাগিচা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD