মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত থেকেছিলেন মুস্তাফিজুর রহমান। তখন তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার আসরের মাঝপথে দল পেলেন এই বাংলাদেশি পেসার।

৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD