বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

৩০ জুলাই যৌথসভা করবে আওয়ামী লীগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ জুলাই মঙ্গলবার, সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে সভাপতিত্ব করবেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক বার্তায় আজ এতথ্য জানানো হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD