শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৯৫

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে ১৯৫ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশালে বিভাগে ১৫ জন রয়েছেন।

চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত মোট ১৬ হাজার ৬৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৮১ জন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD