শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ১৫৭ রান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ১১:৪১ am

সিরিজ জুড়েই ব্যাটিং-ফিল্ডিংয়ে ছন্নছাড়া হলেও বোলিংয়ে অন্তত কিছুটা লড়াই করতে পেরেছে বাংলাদেশ নারী দল। তবে আজ সেই বোলিংটাও আপ টু দ্য মার্ক হয়নি টাইগ্রেসদের। ভারত নারী দলের হয়ে যেই উইকেটে এসেছেন, সেই রান পেয়েছেন। স্মৃতি মান্ধানা-হেমলতাদের দুর্দান্ত ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে ভারত। হোয়াইটওয়াশ এড়াতে কঠিন পথ পাড়ি দিতে হবে টাইগ্রেস ব্যাটারদের।

বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেছেন হেমলতা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD