শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

হৃদয়ের অভিষেক ফিফটিতে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ১০:৫১ am

সিরিজে প্রথমবার আগে ব্যাটিং করতে নেমে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা রান খরায় ভুগছেন! যার প্রভাব পড়ছে দলের ওপর। অবশ্য মিডল অর্ডার আজও দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে তাওহিদ হৃদয়। তার অভিষেক ফিফটিতে ভর করে দেড়শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫৭ রান করেছেন হৃদয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD