সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ৭:৩৬ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলাতে লোকসভা নির্বাচনের কারণে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে ২৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাইপলাইনে থাকা কাঁচামালের ট্রাকগুলো বিশেষ বিবেচনায় আজ আমদানি হবে। এ ছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসা ছাড়া অন্য ভিসায় পাসপোর্টের যাত্রী চলাচল বন্ধ থাকবে।

বুধবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ভারতের বালুরঘাটে নির্বাচনের কারণে বুধবার সকাল থেকে বাংলাদেশ হতে ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসায় পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে মেডিকেল ভিসায় চলাচল করা যাবে এবং ভারতীয় পাসপোর্ট যাত্রী বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD