বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

হাসিনার পাতা ফাঁদে পা রাখা যাবে না: মির্জা ফখরুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:২৮ pm

লন্ডন থেকে ফিরে শেখ হাসিনার পাতা ফাঁদে পা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান তিনি।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অর্ভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে.. আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এরজন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিলো, সেই রেজিম তার জন্য দায়ী। আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। ‘

তাদের যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে জানানোর পাশাপাশি বেগম জিয়া ভালো আছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা জারনাজ রহমান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD