বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৪:১৪ pm

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হলো। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD