বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

হামলায় ক্ষতিগ্রস্ত ১৩০০টি স্কুলের অর্ধেকেরও বেশি মেরামত করেছে ইরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ১৩০০ স্কুলের মধ্যে অর্ধেকের বেশি মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমী। তিনি জানান, ৭৭৫টি স্কুল এরইমধ্যে মেরামত করা হয়েছে।

কাজেমী বলেন, প্রায় ২০টি স্কুল ধ্বংস হয়ে গেছে এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমোজগান প্রদেশে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কাজেমী বলেন, হামলা সত্ত্বেও, যুদ্ধ চলাকালীন সময়েও সশরীরে অথবা দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল, যার মধ্যে ইরানিয়ান টেলিভিশন স্কুলও অন্তর্ভুক্ত।

তিনি বলেন, শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের সুযোগও দেওয়া হয়েছে এবং মিনাবের শাহারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলছাত্রী ও তাদের শিক্ষিকা।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD