বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৭ পূর্বাহ্ণ

রাজধানীর হাতিরঝিল থানায় রুজু হওয়া মামলার এজাহারনামীয় আসামি স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, হাতিরঝিল থানার মামলার আসামি রনি তুরাগ থানা এলাকায় অবস্থান করছে বলে গোপন সূত্রে পাই। পরে গতকাল রাতে তুরাগ থানা পুলিশসহ ওই এলাকা যৌথভাবে অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে।

হাতিরঝিল থানার মামলায় রনিকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD