বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

স্বামীর মৃত্যুর একদিন পরেই যা করলেন অভিনেত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

টালিউড অভিনেত্রী পৌষমিতা গৌস্বামী। ভালোবেসে বিয়ে করেন প্রযোজক অর্ণব রায়কে। ফেব্রুয়ারিতেই দ্বিতীয় বিবাহবার্ষিকী এই তারকা দম্পতির। কীভাবে উদযাপন করবেন সেটা নিয়েই নানান প্ল্যান করছিলেন পৌষমিতা। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। হারালেন স্বামী অর্ণবকে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পৌষমিতার স্বামী অর্ণব। এদিকে স্বামীর মৃত্যুর একদিন পরেই পৌষমিতার কাণ্ডে হতবাক টালিপাড়া থেকে শুরু করে নেটিজেনরাও।

পৌষমিতা লড়াকু মনের মানুষ। তাই স্বামীকে হারিয়ে ভেতরে-ভেতরে ভেঙে পড়লেও নিজেকে বাইরে থেকে শক্ত রেখেছেন তিনি। শুধু তাই নয়, স্বামীর মৃত্যুর এক দিন পরেই শুটিংয়েও অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে পৌষমিতা বলেন, আমার আর অর্ণবের মধ্যে একটা সোল-কানেক্ট আছে। অনেক আগে চলে গেল আমাকে ছেড়ে। এটা চলে যাওয়ার বয়স না। কিন্তু আমাদের মধ্যে একটা আত্মিক যোগ আছে আগেই বললাম। আমি জানি ওর সঙ্গে আমার আবারও দেখা হবে।

যেহেতু বাবা-মা আছেন। তাই আমি তো এখনই ওদের ছেড়ে চলে যেতে পারি না। কিন্তু আমি জানি, যে মুহূর্তে আমি পৃথিবী ছাড়ব, ও আমার জন্য দাঁড়িয়ে থাকবে পরপারে। সেদিন আমরা আবার একসঙ্গে থাকব।

অভিনেত্রী আরও বলেন, আমি জানি তো আমাদের দেখা হবেই। তাই মনের জোর রাখতে পেরেছি। কাজেও জয়েন করেছি। কারণ অর্ণব চাইত কাজ নিয়ে থাকতে। আমাদের একটা প্রযোজনা সংস্থাও ছিল। সেই কাজটা এখন আমাকে একাকিই করতে হবে। না হলে পরপারে গিয়েই যে তার বকুনি খাব।

জানা গেছে, যে কোনো বিপদ কিংবা সমস্যাতেই নিজের প্রতি আত্মবিশ্বাসটা জিইয়ে রাখেন পৌষমিতা। আর অভিনেত্রীর এই বিশ্বাসের কারণেই এমন কঠিন সময়েও অনেক বেশি মনের জোর সঞ্চয় করতে পেরেছেন তিনি।

সূত্র : টিভি নাইন

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD