বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি যৌথ প্রতিনিধিদল। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করা এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রমে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে অব্যাহত সমর্থনের আশ্বাস প্রদান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বর্তমান সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান, উভয় পক্ষই পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD