মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশ এবং সবুজ শক্তির ব্যবহার বাড়াতে এই প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অনুষ্ঠানে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌর শক্তির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব গণমাধ্যমকে জানান, বর্তমান সরকারের সময়ে টেকসই উন্নয়নের অংশ হিসেবে সৌর বিদ্যুতের ব্যবহার দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং খাতের বিশেষজ্ঞগণ উপস্থিত রয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD