বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সিলেটে ট্রেনের ধাক্কায় আ.লীগ নেতা নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ১১:১৩ am

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিংয়ে পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুস শহিদ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস শহিদ সিলেটের জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া চানশ্রী কোনা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটওয়ারী বলেন, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD