রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ণ

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আকস্মিক ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করেই ঝাঐল ওভারব্রিজ সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেউ।

খবর পেয়ে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের যানবাহনে অগ্নিসংযোগের পেছনে কোনো রাজনৈতিক নাশকতা বা দুষ্কৃতকারীদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে এবং জড়িতদের গ্রেফতারে জোরদার তদন্ত শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD