বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ভোরে তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

বি. চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরী জানান, তার বাবা মঙ্গলবার সারারাত শয্যাগত ছিলেন। ব্লিডিং হয়েছে। অবস্থা কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তার মেয়ে ডা. শায়লা চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও পরে বিস্তারিত বলা যাবে।

জানা যায়, ৯৫ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি নানা রোগে ভুগছেন। গত কয়েকদিন ধরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD