বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সাগরে নিম্নচাপ, মোংলায় ১ নম্বর সতর্ক সংকেত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৫:৫৭ am

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে মোংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপটি বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। সাগর উত্তাল রয়েছে।

মোংলার আবহাওয়া কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিগনাল বাড়লে সেই সঙ্গে বাড়বে বৃষ্টি-বাতাসও।

তিনি আরও জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ একটানা ৫০-৬০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। ভোর থেকে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD