মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন বিমান বাহিনী প্রধান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (১৪ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আজ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরের অংশ হিসেবে বিমান বাহিনীর ২টি সি-১৩০ পরিবহন বিমানের নিরীক্ষণ ও রক্ষণাবেক্ষণের (পিডিএম এবং ‘সি চেক’) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে ২১ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলেও আইএসপিআর জানিয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD