পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মহৎ কার্যক্রম পরিচালিত হয়। গত মঙ্গলবার উপজেলার ইসলামপুর এলাকার নাপিতখালি মাধ্যমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর এবং এর যত্ন নেওয়ার উৎসাহ দেন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সবুজ বেষ্টনী গড়ে তোলার বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
শিক্ষার্থীরা প্রশাসনের এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত হয় এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আশপাশে চারাগুলো রোপণ করার অঙ্গীকার ব্যক্ত করে। স্থানীয় সুধীসমাজ ও অভিভাবকরা উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক