সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

লেবাননে তিনদিনে ছয় ইসরায়েলি সেনা নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬ ৩:১৫ pm

শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় লেবাননে গত তিনদিনে দখলদার ইসরায়েলের ছয় সেনা নিহত হয়েছেন। আর হয়েছেন ২০ জন। দক্ষিণ লেবাননে স্থল হামলা চালাতে গিয়ে এই সেনারা প্রাণ হারিয়েছেন।

রোববার (২১ জুন) ইসরায়েলি আর্মি রেডিও জানায়, গত বৃহস্পতিবার থেকে ছয় সেনার প্রাণ গেছে।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার বলেছে, নিহত ছয়জনের মধ্যে এক সিনিয়র কর্মকর্তাও আছেন। আর তিনদিনে ২০ জনের বেশি সেনা আহত হয়েছেন।

আরেক প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গত ২ মার্চ হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর পর এখন থেকে ৩৬ সেনা নিহত হয়েছেন।

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আলজাজিরা রোববার জানিয়েছে, ইসরায়েলের বড় সংবাদমাধ্যমগুলোতে যেসব খবর ছাপা হচ্ছে, সেগুলোতে অভিযোগ করা হচ্ছে, তাদের সবচেয়ে বড় শত্রু ইরানের সঙ্গে চুক্তি করার পর তাদের পরিত্যাগ করছেন ট্রাম্প।

ইসরায়েলি বিশ্লেষকরা এই চুক্তিকে এক ধরনের বেঈমানি হিসেবে অভিহিত করছেন। অপরদিকে রাজনৈতিক অঙ্গনে এই চুক্তির ধারা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। যুদ্ধ বন্ধে যেসব শর্তে দুই দেশ সম্মত হয়েছে সেগুলোর বিস্তারিত প্রকাশ করছে তারা এবং এগুলো খবরের প্রধান শিরোনামে জায়গা পাচ্ছে।

এরমধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় সংবাদমাধ্যম ইসরায়েলি হায়মে একটি মতামত প্রকাশ করা হয়েছে। সেখানে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “আপনি চাইলে সবার সেরা প্রেসিডেন্ট হতে পারতেন। কিন্তু এর বদলে ইরানের খুনি এবং সন্ত্রাসী সরকারের সঙ্গে আপনি আত্মসমর্পণের চুক্তি সই করেছেন।”

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD