ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো। আজ (বুধবাার) বিকেল তিনটার কিছু সময় পর কলকাতা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হোটেল রেডিসনে যাবেন তিনি। অভিজাত হোটেলটি রোনালদিনহোকে বরণ করে নিতে প্রস্তুত। ব্যানার, বোর্ড দিয়ে সুসজ্জিত করা হয়েছে রেডিসন৷
আজ সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রোনালদিনহো। এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। গুঞ্জন রয়েছে, ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন।