বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির সুনির্দিষ্ট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। এই ন্যাক্কারজনক ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ যখন একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে, তখন একটি কুচক্রী মহল রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ যৌথভাবে এই ধরনের নাশকতামূলক পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, অবিলম্বে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ। সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD