বিচারকরা রায় লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিতে পারেন, তবে এর ওপর পুরোপুরি নির্ভর করা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান যে বিচার প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়লেও মানুষের বিচারবুদ্ধি এবং ন্যায়পরায়ণতার বিকল্প কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে না।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন যে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া যেতে পারে, যা বিচারকাজকে আরও গতিশীল করতে পারে। তবে রায়ের মূল ভিত্তি হতে হবে আইন, সংবিধান এবং বিচারকের নিজস্ব বিবেক ও প্রজ্ঞা। বিচার বিভাগের কার্যকারিতা বৃদ্ধি এবং মামলার জট কমানোর লক্ষে সরকার সবসময় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ডেস্ক রিপোর্ট