বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

রাজবাড়ীতে শ্রমিকলী‌গ নেতাকে কুপিয়ে হত‍্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৫:৩৭ am

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি ইউনিয়ন শ্রমিক লী‌গের সহসভাপ‌তি মোল্লা আ‌জিজ মহাজন‌কে(৪৫) কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে দুবৃর্ত্তরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আজিজ মহাজন উপ‌জেলার নারুয়া ইউনিয়নের কোনা গ্রামের মৃত আজের মহাজনের ছেলে।

এলাকাবাসী জানায়, রোববার রাত ৮টার দিকে কোনা গ্রামের পশ্চিম পাড়া থেকে আজিজ মহাজন তার ভাই আব্দুর রহমান মহাজনের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেলের গতি রোধ করে দুর্বৃত্তরা তাকে কোপান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে আজিজ মহাজনকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করেছে পুলিশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD