মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ৫:৫১ am

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২১ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬৫ ইয়াবা, ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৭৬.৫ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেনসিডিল ও ১০৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD