বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

যৌন নিপীড়ন মামলা : রায় বাতিল করতে ফের সুপ্রিম কোর্টে আপিল ট্রাম্পের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৩:৫৬ pm

মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারলকে যৌন নিপীড়ন করার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার যে রায় বাতিল চেয়ে ফের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ট্রাম্পের আইনজীবীরা। গতকাল তারা দাপ্তরিকভাবে আপিল করেছেন বলে জানা গেছে।

এর আগে গত জুন মাসেও এ আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা। তবে সর্বোচ্চ আদালত সেবার তা নাকচ করে দিয়েছিলেন।

মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন ২০১৯ সালে। মামলার নথিপত্র থেকে জানা গেছে, ১৯৯৬ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যান নামের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্পের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি।

২০২৩ সালে মামলার রায় প্রদান করেন নিম্ন আদালত, সেই রায়ে ট্রাম্পকে ৮ কোটি ৮৩ লাখ ডলার ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেওয়া হয়।

পরে ট্রাম্প ফেডারেল আদালতে (হাইকোর্ট) আপিল করলে ফেডারেল আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন। পরে ২০২৫ সালে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন ট্রাম্প। সেখানে তার আইনজীবীরা জানান, ২০১৯ সালে মামলা দায়েরের পর থেকে এখন পর্যন্ত জেন ক্যারল ট্রাম্পের কাছ থেকে প্রায় ৫৬ লাখ ৩০ হাজার ডলার আদায় করেছেন।

এই যুক্তি দেখিয়ে নিম্ন আদালতের ক্ষতিপূরণের রায় বাতিলের আবেদন জানান তারা।

তবে আপিলের রায়ে আদালত বলেন, ট্রাম্প মোট ক্ষতিপূরণের একটি ক্ষুদ্র অংশ প্রদান করেছেন এবং বাকি অর্থ তাকে প্রদান করতে হবে।

এই রায় বাতিল চেয়ে গত মাসে আপিল করেছিলেন ট্রাম্পের আইনজীবরা, তবে আদালত তা খারিজ করে দিয়েছিলেন।

তারপর গতকাল ফের রায় বাতিল চেয়ে আবেদন করলেন তার আইনজীবীরা।

এদিকে এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD