বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত করল রাশিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৩:৫৮ pm

সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকভুক্ত করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফসিবি।

আজ বুধবার এফসিবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত করার কারণ হিসেবে বলা হয়েছে, “টেলিগ্রামের অসংখ্য চ্যানেল, চ্যাট এবং বটের মাধ্যমে ইউক্রেনের একাধিক গোয়েন্দা সংস্থা, সন্ত্রাস ও চরমপন্থি গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ এবং রাশিয়ার অভ্যন্তরে সন্ত্রাসবাদ, সামষ্টিক হত্যা, সাইবার অপরাধ উস্কে দিচ্ছে। এসব চ্যানেল, চ্যাট এবং বট নিষ্ক্রিয় করতে একাধিকবার টেলিগ্রামের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সময় বেঁধে দেওয়া হয়েছে; কিন্তু কোনো ফলাফল আসেনি।”

উল্লেখ্য, ১৯৮৪ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্ম নেওয়া পাভেল দুরভ ২০১৩ সালে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ‘টেলিগ্রাম’ আনেন। বাজারে আসার পর এই অ্যাপ ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে রাশিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাশিয়া ত্যাগ করেন দুরভ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন তিনি।

টেলিগ্রাম অ্যাপের সুবাদে ১ হাজার ৪০০ কোটি টাকার মালিক দুরভ অবশ্য বর্তমানে রাশিয়া ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স এবং সেন্ট কিটস অ্যান্ড ডেভিস— এই তিন দেশের নাগরিক।

সূত্র : এএফপি, এনডিটিভি

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD