মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ইলেকট্রিক সার্কিটসহ বিভিন্ন বোমাসদৃশ আলামত উদ্ধার করেন।
আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও জনসভার প্রস্তুতিকালে এই আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে, রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই নাশকতার চেষ্টা চালিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই বিরোধী দলের নেতাকর্মীদের দমনের নানামুখী ষড়যন্ত্র চলেছে। বর্তমানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করতে এমন গোপন তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে এই ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কুশীলবদের খুঁজে বের করতে মাঠে নেমেছে।
আরববাংলা টিভি/ডেস্ক