সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

মিরপুরে শুরু অনূর্ধ্ব-২৩ ক্যাম্প, কোচিংয়ে কারা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১২:৩৫ pm

অনূর্ধ্ব-১৯ দল থেকেই সরাসরি হাই-পারফরম্যান্স বিভাগের হয়ে খেলার সুযোগ পেতেন ক্রিকেটাররা। তবে এর মাঝামাঝি অনূর্ধ্ব-২৩ নামে নতুন আরেকটি বিভাগ করেছে বিসিবি। গত মাস থেকে চূড়ান্তভাবে শুরু হয়েছে এই বিভাগের কাজও।

বয়সভিত্তিক এই বিভাগটিতে থাকবে নির্দিষ্ট বয়সের সীমা রেখা। মূলত ১৯ থেকে ২৩ বছর পর্যন্ত পারফর্ম করা ক্রিকেটার থাকবেন এখানে। আর এই বিভাগের জন্য কোচ নিয়োগও শেষ, গেম ডেভলেপমেন্ট কমিটির অধীনে থাকবে এই বিভাগটি। মূল দায়িত্বে রয়েছেন নাভিদ নেওয়াজ।

অনূর্ধ্ব-২৩ বিভাগে থাকা ক্রিকেটারদের জন্য নতুন করে একটি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। যেখানে মালেয়েশিয়ার দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন অনূর্ধ্ব-২৩ ক্রিকেটাররা। তার আগে টপ এন্ড টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই দলের বিপক্ষে খেলবেন দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

গতকাল ১ আগস্ট থেকে শুরু হয়েছে মিরপুরে ক্যাম্প। যেখানে নাভিদের নেতৃত্বে কোচিং দলে রয়েছেন আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস, বাপ্পী, জয় সাহা। মালেয়েশিয়া আসার পর শুরুতে প্রথম দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৮ এবং ১০ তারিখ মিরপুরে। এরপর বাকি তিন ওয়ানডে বসুন্ধরাতে। এই সময়ে ক্যাম্প চলবে, যেখানে অংশ নিচ্ছে ২০ জন ক্রিকেটার।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD