রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

মা হারালেন অভিনেতা তারিক স্বপন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১:০২ অপরাহ্ণ

মা হারালেন ছোট পর্দার অভিনেতা তারিক স্বপন। শনিবার অভিনেতার মা আফরোজা বেগম লিলি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

মাকে হারিয়ে ভেঙে পড়েছেন তারিক স্বপন। সামাজিক যোগাযোগামাধ্যমে এক পোস্টে তিনি লিখেন, উফ মা! আমাদের রেখে চলেই গেলে! আর কোনোদিনই তোমার সঙ্গে দেখা হবে না, কথা হবে না। মা বলে তোমাকে ডাকতে পারব না। এই পৃথিবীর দ্বিতীয় কেউ তুমি ছাড়া তোমার সন্তানের কষ্ট অনুভব করবে না। এই নির্মম নিষ্ঠুরতার জীবন নিয়ে কেন যে আমরা পৃথিবীতে আসি!

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনের অনেকে সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD