মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

মহাকাশ থেকে দেখা যাচ্ছে ইরান যুদ্ধের প্রভাবে ছড়িয়ে পড়া তেল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:৩৮ pm

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পারস্য উপসাগরজুড়ে ছড়িয়ে পড়া তেলের স্তর এখন মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। 

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ে রূপ নিতে পারে।

স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, অঞ্চলজুড়ে তেল স্থাপনা ও জাহাজে হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে পারস্য উপসাগরের নাজুক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। উপকূলবর্তী মানুষের জীবন-জীবিকা, বিশেষ করে মাছ ধরার ওপর নির্ভরশীল জনগোষ্ঠীও বড় ঝুঁকিতে রয়েছে।

গত ৭ এপ্রিলের একটি স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ইরানের কেশম দ্বীপের কাছে হরমুজ প্রণালীতে পাঁচ মাইলের বেশি এলাকা জুড়ে তেলের স্তর ছড়িয়ে পড়েছে।

জার্মানির পরিবেশবাদী সংস্থা গ্রিনপিসের এক মুখপাত্র জানান, ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ‘শাহিদ বাঘেরি’ নামে একটি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখান থেকেও তেল নিঃসরণ ঘটে।

এদিকে ৭ এপ্রিল লাবান দ্বীপের কাছে একটি তেল স্থাপনায় হামলার পর সেখানে আগুন ও তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, এটি একটি বড় পরিবেশগত জরুরি অবস্থা। দ্বীপটির অন্তত পাঁচটি স্থানে ক্ষতি হয়েছে এবং সেখান থেকে ছড়িয়ে পড়া তেল পাশের শিদভার দ্বীপের দিকেও পৌঁছাচ্ছে, যা একটি সংরক্ষিত এলাকা এবং নানা প্রজাতির সামুদ্রিক প্রাণীর আবাসস্থল।

এছাড়া কুয়েত উপকূলের কাছেও তেল ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে। প্রতিশোধমূলক হামলায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই তেল দূষণ মাছ, কচ্ছপ, ডলফিন ও তিমির মতো সামুদ্রিক প্রাণীর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রগুলোর কার্যক্রমও ব্যাহত হতে পারে, যার ওপর প্রায় ১০ কোটি মানুষ নির্ভরশীল।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে চলমান সংঘাত, যার কারণে দূষণ পরিষ্কার করাও প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে এই তেল ছড়িয়ে পড়া ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ে রূপ নিতে পারে। সূত্র: সিনএনএন

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD