বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

মধ্যপাড়া পাথর খনির শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত খনি শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ জন মেধাবী সন্তানের মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। শ্রমিক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে খনি কর্তৃপক্ষ। এর পাশাপাশি খনি এলাকার দুস্থ ও সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে দিনব্যাপী এক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়, যেখান থেকে স্থানীয় শত শত মানুষ উপকৃত হয়েছেন।

খনি সূত্রে জানা গেছে, দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া পাথর খনিটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি খনি এলাকার মানুষের সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে খনি পরিচালনা প্রতিষ্ঠান। উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন সংশ্লিষ্ট কতৃপক্ষের উর্ধতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, খনির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী শ্রমিক ও তাদের সন্তানরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে আজ মধ্যপাড়া পাথর খনি দেশের চাহিদা মেটাতে অবদান রাখছে। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এই ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে খনি এলাকার সাধারণ মানুষ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহল খনি কর্তৃপক্ষের এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD