বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ভোট দিলেন তারকারা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ৮:০২ পূর্বাহ্ণ

আজ (৭ জানুয়ারি) দেশেজুড়ে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোট দিতে বিভিন্ন কেন্দ্রে হাজির হচ্ছেন। কোন কোন তারকারা ভোট দিলেন এক নজরে দেখা নেয়া যাক-

প্রার্থী ও অভিনেতা ফেরদৌস আহমেদ

ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার কিছু পরে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তিনি তার ভোট প্রয়োগ করেন। এর আগে, সকাল সাড়ে ৭টায় সিটি কলেজ কেন্দ্রে ভোট দিতে হাজির হন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের এই প্রার্থী।

চিত্রনায়ক রিয়াজ

ঢাকা-১৭ আসনের ভোটার রিয়াজ। এরইমধ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে তার বাসার পার্শ্ববর্তী কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এরপর সামাজিক মাধ্যমে দিয়েছেন বার্তা। তিনি মনে করছেন গণতন্ত্রের স্বার্থে ভোটারদের ভোট দেওয়া উচিত। ভোট দেওয়ার পর নিজের ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন রিয়াজ। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আমাদের ভোট দিয়েছি আপনি দিয়েছেন তো? না দিয়ে থাকলে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন নিজের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আমার ভোটে জিতবে দেশ।’

অভিনেত্রী জয়া আহসান

ভোট প্রদানের খবর জয়া নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। নিজের ফেসবুকে বৃদ্ধাঙ্গুলির একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে ভোটের কালি লাগানো আছে আঙুলে। ছবির নিচে লেখা ১/৭/২৪। এতে স্পষ্ট, এ তারকা যে ভোট প্রদান করেছেন ছবিটি তারই আভাস। তবে কোন এলাকায় ভোট দিয়েছেন তা কিছু জানাননি জয়া। জানা গেছে, তিনি বারিধারার বাসিন্দা। এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

৫ জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মূলত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্যই তার দেশে ফেরা। রাজশাহী-৬ আসনের ভোটার তিনি। এদিকে গতকাল (৬ জানুয়ারি) রাতেই রাজশাহী গেছেন মিম।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD