বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

ভারতের জয়ের রথ থামাতে ইংল্যান্ডের প্রয়োজন ২৩০ রান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১২:৪২ pm

বিশ্বকাপের এবারের আসরের অন্যতম হট ফেভারিট ভারত। চলতি আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচে টানা জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে বিশ্বকাপের স্বাগতিকরা।

টানা ৫ ম্যাচে জিতে উড়তে থাকা ভারতের জয়ের রথ থামাতে হলে ইংল্যান্ডকে ২৩০ রান করতে হবে।

বিশ্বকাপের ১৩তম আসরের ২৯তম ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।

রোববার ভারতের লখনৌতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ভারত।

ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকসের গতির শিকার হয়ে ফেরেন ওপেনার শুভগামন গিল ও শ্রেয়াস আইয়ার। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে শূন্য রানে সাজঘরে ফেরান পেসার ডেভিড উইলি।

৪০ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। চতুর্থ উইকেটে তারা ১১১ বলে ৯১ রান করেন।

একটা সময়ে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ছিল ১৩১ রান। তখন মনে হয়েছিল চ্যালেঞ্জিং স্কোরের পথেই এগোচ্ছে ভারত।

কিন্ত এরপর ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিশ্বকাপের স্বাগতিকরা। মাত্র ৫২ রানের ব্যবধানে ভারত হারায় ৪ উইকেট।

৩৯ রানে ফেরেন রোকেশ রাহুল। ১০১ বলে ১০টি চার আর এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৮৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৮ ও ১ রান করে ফেরেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা ও পেস বোলার মোহাম্মদ শামি।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে শেষ দিকে দায়িত্বশীল ইনিংস খেলেন সুরাইয়া কুমার যাদব। তিনি দলীয় ২০৮ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪৭ বলে করেন ৪৯ রান।

ইনিংসের একিবারে শেষ দিকে পেসার জসপ্রিত বুমরাহ ও স্পিনার কুলদিব যাদবের ব্যাটে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২২৯ রানে ইনিংস গুটায় ভারত।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD