বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি-বিআইএফএস) বোর্ড সদস্যরা ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রোববার (২৬ এপ্রিল) বিআইএফএস-এর প্রতিনিধিদল হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে।
হাইকমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ককে সুদৃঢ়করণের ক্ষেত্রে বিআইএফএস-এর ভূমিকার প্রশংসা করেন এবং এই দুই দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়ে সহযোগিতার একটি ভবিষ্যৎমুখী রূপকল্প বিনির্মাণ করার তাৎপর্যের ওপর গুরুত্ব আরোপ করেন।