বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আলোচিত কিবরিয়া ফিলিং স্টেশনের জমি জবরদখল, মারধর ও প্রতারণার মামলায় আনোয়ার হোসেন নামে এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন ধরে এই জবরদখল ও জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছিল।
স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি জবরদখল এবং জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে সম্পত্তি লিখে নেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত অন্যান্য অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক